ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ১২ নং সইপাড়া পল্লী সমাজে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির সহযোগীতায় গণনাটক “প্রতিরোধ” মঞ্চায়ন করা হয়েছে।
নাট্যকর্মীদের মোহনপুর ব্র্যাক অফিসে ২ দিন ব্যাপী ওয়ার্কশপ শেষে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এই প্রিমিয়ার শো মঞ্চায়ন করা হয়।
উক্ত শো মঞ্চায়িতর পূর্বে জন-সাধারণের মাঝে ১০০ পিচ মাস্ক বিতরণও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আর.ও, পিওপিটি’র সিনিয়র অফিসার সলিল মজুমদার, মোহনপুর ব্র্যাক অফিসের অফিসার সেলপ রোজিনা আক্তার, সভানেত্রী আফরোজা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিরা।


