IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ

চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও ঠিকাদারদের সাথে উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন রাসিক মেয়র।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে ৯০১ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। যার অনেকগুলি কাজ চলমান রয়েছে। অনেকগুলি কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। ওয়ার্ড পর্যায়ে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। মহামারি করোনা ও বর্ষার কারণে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটেছে। আগামী কয়েক মাস নগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। সভা থেকে দ্রæত সময়ের মধ্যে চলমান এসব উন্নয়ন কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র।

সভায় রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, বুধপাড়ায় আরেকটি ফ্লাইওভার নির্মাণ, সিন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছোটবনগ্রামে শেখ রাসেল শিশুপার্ক, বিসসিমলা থেকে সিটি হাট, ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল, তালাইমারি থেকে কাটাখালি সড়ক প্রশস্তকরণ কাজসহ মহানগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা নির্মাণসহ নগরীর সকল উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভামঞ্চে উপবিষ্ট ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিররবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31