ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর যুব সংঘের খেলোয়ারদের মাঝে ফুটবল খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।
শনিবার বিকেলে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ জন খেলোয়ারের মাঝে আনুষ্ঠানিক ভাবে একটি ফুটবল এবং জার্সি সেট প্রদান করেন নুরুল ইসলাম। এছাড়াও মোহম্মদপুর গ্রামের ১০০ জন শ্রমজীবী মানুষের মাঝে জার্সি বিতরণ করেন তিনি।
নুরুল ইসলাম বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে নানান অপকর্মের হাত থেকে নিজেকে দূরে রাখা যায়। যুব সমাজ সঠিক পথে থাকলে সমাজের উন্নয়ন নিশ্চিত। যুব সমাজকে বিভিন্ন অপকর্মের হাত থেকে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ইউনিয়নের প্রতিটি ক্লাব এবং মাঠে ফুটবল ও জার্সি সেট প্রদান করা হবে। এরই মধ্যে ১৩ টি ক্লাবে ফুটবল ও জার্সিসেট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জাান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগে সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আক্কাস আলী, সদস্য নূর মোহম্মাদ বাদল, মহিলা বিষয়ক নিলুফা ইয়াসমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক, ৩ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
ফুটবল ও জার্সি সেট প্রদান উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।


