IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে আরো ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩

রাজশাহীতে আরো ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ৩৫৩ জন। নতুন ৪ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ২২৮ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৪৫৫ জনে। গত ২ দিনে এ ৪ জনের মৃত্যু হয়। আর এ পর্যন্ত ১১ হাজার ২৮৬ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।

শনাক্ত হওয়া ১৬ হাজার ৪৫৫ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪২৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬৪৩ জন, নওগাঁ ১০৮৭ জন, নাটোর ৭৪৭ জন, জয়পুরহাট ৮৮৩ জন, বগুড়া জেলায় ৬ হাজার ৯৭ জন, সিরাজগঞ্জ ১৮১০ জন ও পাবনা জেলায় ৯৪১ জন।

বিভাগে মারা যাওয়া ২২৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৭ , চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁ ১৫, নাটোর ৩ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১৩৭ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।

সুস্থ হওয়া ১১ হাজার ২৮৬ জনের মধ্যে রাজশাহী ২৫৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪০৪ জন, নওগাঁ ৯৫৭ জন, নাটোর ৪৪০ জন, জয়পুরহাট ২১৯ জন, বগুড়া জেলায় ৪ হাজার ৯৪৬ জন, সিরাজগঞ্জ ৯১৬ জন ও পাবনা জেলায় ৮২৪ জন।

রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৯২৯ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২৬০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৫ হাজার ২১৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930