IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: উচ্চপদস্থ কর্মচারীর সুনজরে পড়তে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরির সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে।

বৃষ: ব্যবসায়ে প্রসার বৃদ্ধি পাবে।ক্ষুদ্র বা স্বনির্ভর প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিরা সফল হবেন। খরচ বাড়তে পারে। গাড়ি-বাড়ি কেনার ব্যাপারে দিনক্ষণ নির্ধারিত হতে পারে। পিতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে।প্রচেষ্টায় সাফল্য আসবে।

মিথুন: নতুন উদ্যোগে কাজ শুরু করতে পারেন। কর্মে সাফল্য আসতে পারে। ব্যবসায়ে বিনিয়োগ সফলতা পাবে। রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মব্যস্ততার মধ্যে দিনটি অতিবাহিত হবে। শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন।

কর্কট: বস্ত্র, প্রসাধনী, হার্ডওয়ার্স, যেকোনো ধাতুর ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা সফলতা পেতে পারেন। বিনিয়োগে সাফল্য আসবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মে উন্নতি দেখা যেতে পারে। উচ্চপদস্থ কর্মচারীদের কাজের চাপ বাড়বে।

সিংহ: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো সুসংবাদ পেতে পারেন। কিছু ব্যয় ঘটতে পারে। স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্ব বাড়তে পারে।

কন্যা: পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে। কাজের সূত্রে স্থানান্তর ঘটতে পারে। দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। বন্ধুবান্ধবের সাহচর্য লাভে উন্নতি ঘটতে পারে।

তুলা: দাম্পত্য কলহের অবসান হতে পারে। দীর্ঘকালীন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নতুন কর্মযোগের সম্ভাবনা রয়েছে। গৃহে শান্তি বিদ্যমান থাকবে। শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য উদ্বিগ্নের কারণ হতে পারে।

বৃশ্চিক: মেডিক্যাল পাঠরত জাতক জাতিকা শুভ ফল পেতে পারেন। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যয় কিছুটা সংকোচন হতে পারে। জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: বিদ্যার্থীরা সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আস্তে পারে। ব্যবসায়ীরা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অবিবাহিতদের বিবাহের দিনক্ষণ নির্ধারিত হতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে।

মকর: অংশীদারি কারবারের সাথে যুক্ত ব্যক্তিদের পক্ষে দিনটি অনুকূল হবে। কর্মক্ষেত্রে অসন্তোষ প্রকাশ পেতে পারে। শত্রু বৃদ্ধি ঘটতে পারে। গৃহে আত্মীয় সমাগমের সম্ভাবনা রয়েছে। সৎ বন্ধুর সাহচর্য লাভে উন্নতি ঘটতে পারে।

কুম্ভ: বিদ্যার্থীদের বেশ কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে বিনিয়োগ থেকে বিরত থাকুন। শারীরিক ও মানসিক ভাবে দুর্বলতা অনুভব করতে পারেন।

মীন: সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সরকারি কর্মীদের পক্ষে দিনটি অনুকূল। কর্মে পদোন্নতির যোগ রয়েছে। পরিকল্পনা গুলি বাস্তবায়িত হওয়ার সুযোগ রয়েছে। সামাজিক কর্মে যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ