IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: আর্থিকভাবে দিনটি অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত ভাবে প্রচুর অর্থাগম হতে পারে। আজ আপনি কোনো সামাজিক ক্ষেত্রে সবার মধ্যমণি হয়ে থাকবেন। ভাগ্য আজ সবদিক থেকে আপনাকে সাহায্য করবে। আজ আপনি ভালোবাসার মানুষের সঙ্গে একটি অত্যন্ত রোম্যান্টিক দিন কাটাবেন।

বৃষ: আপনার প্রতিভা এবং ইতিবাচক মনোভাব চারিদিকের সবার মনে প্রভাব ফেলবে। সৃজনশীল কাজে আজ প্রকৃতই প্রশংসা পাবেন। শারীরিক সমস্যায় নিজে নিজে ওষুধ খাবেন না। বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

মিথুন: আজকের দিনটিতে ইতিবাচক চিন্তাভাবনা করুন। নেতিবাচকতাকে মনের মধ্যে আসতে দেবেন না। পছন্দের কোনো জিনিস খোয়া যেতে পারে। বাড়িতে অশান্তি যোগ।বাড়তি উপার্জনের জন্য নিজের সৃষ্টিশীল মনকে কাজে লাগান। নতুন পরিকল্পনা চূড়ান্ত রূপ পেতে চলেছে আজ।

কর্কট: প্রতিবেশীর সঙ্গে বিবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় উন্নতি। কোনও বিষয় নিয়ে মনের উপর চাপ বাড়বে। প্রেমে সাফল্য লক্ষ করা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণ। দাম্পত্য জীবনে কলহ বাধতে পারে।

সিংহ: আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরষ্কার নিয়ে আসতে পারে। দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে।

কন্যা: নিজেকে মেলে ধরার জন্য দিনটি অত্যন্ত শুভ। স্ত্রীর অতিরিক্ত খরচের স্বভাব আপনাকে বিচলিত করতে পারে। ভেবে চিন্তে ব্যয় করুন। সেই সমস্ত কাজে মন দিন যেগুলি সৃজনশীল প্রকৃতির।আজ দিনটির বেশিরভাগ সময়ই আপনি নিজের সঙ্গে কাটাবেন।

তুলা: স্বাস্থ্য ভালো থাকবে না। নিজের প্রতি যত্ন নিন। আর্থিকভাবে দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। আজ পরিবারের কারণে আপনার জীবনের শান্তি নষ্ট করতে পারে। কিন্তু ধৈর্য হারালে চলবে না৷ আপনার পরিশ্রম আজ আপনাকে দ্বিগুণ ফল এনে দেবে।

বৃশ্চিক: আর্থিকভাবে দিনটি শুভ। আজ স্বাস্থ্য ভালো থাকবে। অপ্রত্যাশিত ভাবে অর্থাগম হতে পারে। কর্মক্ষেত্রে অন্যের অবহেলার কারণে সমস্যা হতে পারে। আজ আপনি ভবিষ্যতের কোনো পরিকল্পনা করলে তা ভেস্তে যাবে। আপনার ভয় গুলির প্রতিকার করার এটিই আদর্শ সময়।

ধনু: আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনার মুগ্ধকারী স্বভাব আপনাকে খ্যাতি এনে দেবে। আর্থিকভাবে দিনটি লাভ দায়ক হবে।

মকর: আজ সমস্ত দিকেই ভাগ্য আপনার সহায়। আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চাইলে কাজের মধ্যে আধুনিক-ত্ব নিয়ে আসার চেষ্টা করুন। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে মজা করে দিনটি কাটান। স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। আজ আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন।

কুম্ভ: সবদিক থেকেই দিনটি শুভ৷ আজ আপনি নিজের ব্যাপারে ভালো এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। অর্থ সঞ্চয় করুন। বিপদে অর্থের বিকল্প নেই। পরিবারের সঙ্গে দূরত্ব থাকলে তা আজ মিটে যাবে। আপনার বিবাহিত জীবনে আজ দারুণ কিছু ঘটতে চলেছে।

মীন: আজ বন্ধুদের সাহচর্যে একটি দারুণ দিন কাটাবেন আপনি। পূর্বে করা বিনিয়োগ থেকে দারুণ ফল পাবেন। আজ আপনার কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য পেতে পারেন। ফাঁকা সময়ে নিজের পছন্দের কাজ করুন। আজ বিবাহিত জীবনে চমকপ্রদ কিছু ঘটতে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031