IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> ঘরেই তৈরি করুন চিকেন মমো

ঘরেই তৈরি করুন চিকেন মমো

ধূমকেতু নিউজ ডেস্ক : চিকেন মমোর স্বাদে ছোট-বড় সবাই মুগ্ধ। এটি মূলত একটি তিব্বতি খাবার। সারা বিশ্বেই এখন এই খাবারের জনপ্রিয়তা তুঙ্গে। ঝটপট স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন মমো।

বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা যায় মমো। তবে চিকেন মমোই বেশি পছন্দ সবার। চাইলে রেস্টুরেন্ট থেকে মমো না কিনে বরং ঘরেই তৈরি করতে পারেন চিকেন মমো। রইলো রেসিপি-

উপকরণ

১. চিকেন কিমা ১ কাপ
২. ময়দা ১ কাপ
৩. আদা বাটা ১/৪ চা চামচ
৪. রসুন বাটা ১/৪ চা চামচ
৫. গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ
৬. সয়া সস ১ চা চামচ
৭. পেঁয়াজ বাটা আধা চা চামচ
৮. পানি ১/৪ কাপ
৯. তেল ১ টেবিল চামচ ও
১০. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে ময়দা, তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। খামির যত ভালো হবে মমো তত নরম হবে। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সবকিছু একে একে দিয়ে নেড়ে নামিয়ে নিন।

একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করতে হবে। এবার ময়দার ডো দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলে নিন। এবার এর ভেতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।

এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে মমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে মমো। এরপর প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন মমো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news