IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
Home >> লাইফস্টাইল >> মুচমুচে পিনহিল সমুচা তৈরির রেসিপি

মুচমুচে পিনহিল সমুচা তৈরির রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : সমুচা খেতে কে না পছন্দ করে! ছোট-বড় সবাই তৃপ্তি নিয়ে মুচমুচে সমুচার স্বাদ উপভোগ করে। সাধারণত বিভিন্ন ফাস্টফুড কর্নার থেকে কিনেই সমুচা খাওয়া হয়ে থাকে।

সমুচার মধ্যে রকমফের আছে। কারও পছন্দ ভেজিটেবল সমুচা কারও আবার চিকেন সমুচা। কখনো কি পিনহিল সমুচা খেয়েছেন? এর স্বাদ মনে রাখার মতো।

সাধারণত সমুচার আকৃতি তিনকোণা হলেও পিনহিল গোলাকার হয়ে থাকে। এজন্য অনেকেই বুঝতে পারেন না, আসলেই কি এটি সমুচা না-কি। এজন্য এর নাম পিনহিল সমুচা।

মাত্র ৩০ মিনিটে কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার পিনহিল সমুচা। জেনে নিন রেসিপি-

উপকরণ

খামিরের জন্য

১. ময়দা ১ কাপ
২. সুজি ২ টেবিল চামচ
৩. তেল ৩ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. মাখানোর জন্য পানি

পুরের জন্য

১. সেদ্ধ আলু ৩টি
২. কাঁচা কিমা ৩ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ কুচি
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে ময়দার খামিরটা মেখে রেখে দিতে হবে ১০-১৫ মিনিটের জন্য। এবার পুর তৈরির পালা। সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে।

মাখানো ময়দা থেকে বড় লেচি কেটে রুটির মতো করে বেলে নিন। রুটি বেশি মোটা আবার পাতলাও হবে না। এভাবে বেলে নিতে হবে। এরপর রুটির উপর পুরটা ছড়িয়ে দিয়ে রোল করতে হবে।

রোল করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর হাত দিয়ে সামান্য চ্যাপ্টা করে দিতে হবে। এবার অল্প ময়দা পানি দিয়ে গুলে পাতলা বেটার তৈরি করে নিন।

ময়দায় ডুবিয়ে পুর মেশানো রুটির পিসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে মজাদার পিনহিল সমুচা। গরম গরম পরিবেশ করুন পছন্দের চাটনিসহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ