IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> জামরুলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

জামরুলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান মৌসুমটা চলছে ফলের। এসময়ে আমাদের কাছে বেশ সুপরিচিত একটি ফল হলো জামরুল। আমাদের দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় এই ফলটি। জামরুল সাধারণত দুই রকমের হয়ে থাকে সাদা এবং লাল।

এই ফলটি মূলত দক্ষিণ ভারত ও পূর্ব মালয়েশিয়ার। তবে এখন বাংলাদেশসহ ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায়ও ফলে। আপনি যদি পুষ্টিহীনতায় ভুগেন তাহলে প্ৰতিদিন একটি তাজা জামরুল খেলে কিছুটা হলেও পুষ্টি পূরণ হবে। আজকে আমরা জানবো জামরুলের পুষ্টিগুণ সর্ম্পকে।

জামরুলের পুষ্টি উপাদান

ক্যালরি শক্তি থাকে ১০০ গ্রাম থেকে ৫৬ গ্রাম, প্রোটিন ০.৫ থেকে ০.৭ গ্রাম, কার্বোহাইড্রেট ১৪.২ গ্রাম, খাদ্যআঁশ ১.১ থেকে ১.৯ গ্রাম, ফ্যাট ০.২ থেকে ০.৩ গ্রাম, ক্যালসিয়াম ২৯ থেকে ৪৫.২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, ফসফরাস ১১.৭ থেকে ৩০ মিলিগ্রাম, আয়রন ০.৪৫ থেকে ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ৩৪.১ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪.১ মিলিগ্রাম, কপার ০.০১ মিলিগ্রাম, সালফার ১৩ মিলিগ্রাম, ক্লোরিন ৪ মিলিগ্রাম এবং পানি ৪৫.৫ থেকে ৮৯.১ গ্রাম। এছাড়াও জামরুলে সামান্য পরিমাণে পাবেন ক্যারোটিন, থায়ামিন, নাইয়াসিন, এ্যাসকোরবিক এসিড।

স্বাস্থ্য উপকারিতা

কোষ্ঠকাঠিন্য দূর করে: জামরুলে আছে প্রচুর পরিমাণের ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও শরীরের দূষিত পদার্থ বর্জন এবং মেদ নিয়ন্ত্রণ করে।

ক্যানসার প্রতিরোধ করে: এই ফলটিতে আছে ভিটামিন সি ও ফ্লাবিনয়েড যা ক্যানসার ও হৃদরোগের ক্ষেত্রে কোষের ধ্বংস করতে সহায়তা করে। শরীরের দূষিত পদার্থ দূর করে জামরুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট।

রোগ প্রতিরোধে কাজ করে: দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জামরুল বেশ কার্যকর। এই ফলটিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি। এছাড়াও জামরুল ঠাণ্ডাজনিত সমস্যা সমাধানেও কাজ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: জামরুলে অ্যান্টিহাইপারগ্লিসেমিক নামক একটি উপাদান আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

লিভার সুস্থ রাখে: জামরুল অত্যন্ত উপকারি একটি ফল যা লিভার ও মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে। এছাড়া হেপাটোপ্রটেক্টিভ নামক একটি উপাদান আছে যা লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে।

কোলেস্টেরলের মাত্রা কমায়: জামরুল বেশ উপকারি একটি ফল যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টেরল মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031