IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> রাজশাহী >> সেনা সদস্যকে মারপিট করায় তিন রেলকর্মী আটক

সেনা সদস্যকে মারপিট করায় তিন রেলকর্মী আটক

ধূমকেতু প্রতিবেদক : ঠুনকো অজুহাতে একজন সাংবাদিককে মারার এক সপ্তাহের ব্যবধানে রেলকর্মীরা পিটিয়ে আহত করেছন এক সেনা সদস্যকে।১২ জানুয়ারী রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
ট্রেনে ও প্ল্যাটফর্মে এক সেনাসদস্যকে মারপিটের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে আটক করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাদের রাজশাহী রেলওয়ে থানায় রাখা হয়।
আটক তিনজন হলেন- ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের রেলওয়ে থানায় রাখা হয়েছিল। তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জানা গেছে,ঢাকা থেকে রাজশাহী গামী সিল্কসিটি ট্রেনে পাওয়ার কার ড্রাইভার ও টিটিই এর সাথে ট্রেনের মধ্যে বাকবাতিন্ডা হয় এবং সেটি ট্রেনের মধ্যেই বিষয়টি সমাধান হয়।

এর পরও বিষয়টি নুর সালাম ও কবিরকে বিষয়টি জানালে সেনা সদস্যকে মারার জন্য ট্রেন লাইটিং অফিসের ইস্তিয়াক,ইব্রাহীম,রফিক,কনক, টিটো,সুজন চপল, রাসেল,শাহীন ও ঝলক সহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র বাঁশ,স্লাইরেঞ্জ,পাইপ নিয়ে স্টেশনে অপেক্ষা করে। ট্রেনটি রাজশাহী স্টেশনে থামার সাথে সাথে তারা ঐ সেনা সদস্যকে এলোপাথাড়ি মারতে থাকে।এতে সে অজ্ঞান হয়ে প্লাটফরমে পড়ে যায়। যাত্রীদের সেবার সুস্থ হয়ে তিনি সেনা ক্যাম্পে বিষয়টি জানালে রাতেই সেনাবাহিনী স্টশন ঘিরে অপরাধীদের ধরতে অভিযানে নামে।
জানা গেছে,রাজশাহী রেল স্টেশনের ট্রেন লাইটিং অফিসের ডিউটি ইনচার্জ কবির( জেএলই) ও রেলওয়ে শ্রমিক দলের কর্মী নামধারী নুর সালাম ( অবঃ) রাজশাহী রেলস্টেশনে অধিপত্তি বিস্তারে গড়ে তুলেছেন সন্ত্রাসী সিন্ডিকেট।তারা বিএনপির প্রভাব খাটিয়ে টিকিট কালোবাজারি ও ট্রেনের পাওয়ার কারে টিকিট বিহীন যাত্রী পরিবহন করে আসছে। কেউ এর প্রতিবাদ করলেই তাকে লাঞ্ছিত করে নুর সালাম ও কবির সন্ত্রাসি গ্যাং।

উল্লখ্য যে গত ৬ ফেব্রুয়ারি সংবাদ চলমান আইপি চ্যানেলে পাওয়ার কারে টিকিট বিহীন যাত্রীর নিকট টাকা নেয়ার ভিডিওসহ সংবাদ প্রচার হয়। এর জের ধরে ঐদিন রাতে একজন সিনিয়র সাংবাদিককে শারীরিক লাঞ্চিত করে তারা।

এছাড়া এ ঘটনায় রেল জিআরপি থানায় অভিযোগ গ্রহন না করার জন্য থানা কর্মকর্তাকে ভয় দেখান।এর ফলে কয়েকদিন থানায় গেলেও থানা কোন জিডি বা মামলা গ্রহন করেনি।
স্টশনে কর্মরত কর্মচারীরা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের পর থেকে দলের নাম ভাঙ্গিয়ে কর্মচারীদের মামলার ও বদলীর ভয়দিখিয়ে চাঁদা বাজি করে আসছে নুর সালাম ও কবির।
এছাড়া,প্রকাশ্যে ট্রেনের টিকিট কালোবাজারির পাশাপাশি ট্রেনের পাওয়ারকার নিয়ন্ত্রনে নিয়েছে তারা। তথ্যমতে প্রতিটা আন্তনগর ট্রেন টাকার বিনিময়ে টিকিট বিহীন যাত্রী বহন করে আসছে। নুর সালাম ও কবিরের কর্মকান্ডে বিব্রত খোদ রেল শ্রমিকদলের নেতা কর্মীরা।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘আটক তিনজনকে থানায় রাখা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। উল্লেখ্য, ট্রেনের বগি ও পাওয়ার কারে টিকিটবিহীন যাত্রী উঠিয়ে বাণিজ্যে জড়িয়ে পড়েছেন রেলওয়ের এক শ্রেণির কর্মচারীরা। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল আন্তঃনগর ট্রেনের পাওয়ার কারেই বিনা টিকিটের যাত্রীদের বসানোর ব্যবস্থা করা হয় বলে অভিযোগ আছে। সম্প্রতি বিনা টিকিটের ট্রেনের যাত্রীর কাছ থেকে এক পাওয়ার কার চালকের টাকা নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। এর জের ধরে গত ৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে একজন সাংবাদিককে মারধর করা হয়। এবার বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হলেন সেনাসদস্য।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য পশ্চিম রেলের মহব্যবস্থাপক মামুনুল হকের সরকারি মুঠোফোনে ও পশ্চিম রেলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীর সরকারি মুঠোফোন কল করলেও তা না ধরায় তাদের কো বক্তব্য নেয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31