IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লিড নিউজ >> প্রবাস >> `ভোট চোরদের রক্ষা করছে নির্বাচন কমিশন’

`ভোট চোরদের রক্ষা করছে নির্বাচন কমিশন’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও তীব্র অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গণতন্ত্র হত্যাকারীদের রক্ষা করছেন।

রাহুলের দাবি, নির্বাচনী তালিকা থেকে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বা ইচ্ছাকৃতভাবে যুক্ত করা হয়েছে, যাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পেতে পারে।

তিনি বলেন, এই অভিযোগের ১০০ শতাংশ প্রমাণ কংগ্রেসের হাতে রয়েছে এবং দলটি একাধিকবার অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এই অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। বিজেপিও রাহুল গান্ধীর দাবিকে সরাসরি নাকচ করেছে।

এই অভিযোগগুলোর সূত্রপাত গত ৭ আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে। যেখানে রাহুল প্রথম অভিযোগ করেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা হেরফের হয়েছে। তিনি বলেন, এই তথ্য সরাসরি নির্বাচন কমিশনের ডেটা থেকেই সংগ্রহ করা হয়েছে।

যদিও কমিশন এবং বিজেপি তার ব্যাখ্যাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে অনেক বিরোধী দল রাহুলের পাশে দাঁড়িয়েছে। এমনকি কিছু সাবেক প্রধান নির্বাচন কমিশনারও মত দিয়েছেন যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, তা পরিষ্কার করার দায় কমিশনের।

রাহুল বলেন, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬ হাজার ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যাদের অধিকাংশই সংখ্যালঘু ও পিছিয়ে পড়া গোষ্ঠীর এবং কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত।

রাহুল আরও জানান, কর্নাটক পুলিশের অপরাধ শাখা ২০২৩ সাল থেকেই এই বিষয়ে তদন্ত করছে। কমিশনের কাছে তথ্য চেয়ে তারা ১৮ মাসে ১৮টি চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রকাশের আহ্বান জানান।

কমিশন জানায়, যে কেউ অনলাইনে ভোটারের নাম বাদ দিতে পারে — এ ধারণা সম্পূর্ণ ভুল। ২০২৩ সালে আলন্দে কিছু অনিয়মের চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয় এবং কমিশন নিজেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

রাহুল গান্ধী আরও বলেন, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় ৬ হাজার ৮৫০টি ভুয়া নাম যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিবৃতিতে এ বিষয়ে কিছু বলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31