IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> লিড নিউজ >> প্রবাস >> ‘বিক্ষোভকারীরা ট্রাম্পকে ‘খুশি’ করার চেষ্টা করছে’

‘বিক্ষোভকারীরা ট্রাম্পকে ‘খুশি’ করার চেষ্টা করছে’

ধূমকেতু প্রতিবেদক : বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। বিদেশিদের ‘ভাড়াটে’ হিসেবে যারা কাজ করছে। তেহরান তাদের কোনোভাবেই সহ্য করবে না।

আজ শুক্রবার সকালে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে খামেনি বলেন, ‘তেহরান ও দেশের বিভিন্ন স্থানে একদল ভাঙচুরকারী বেরিয়ে এসেছিল, এবং তারা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য তাদের নিজের বাড়িঘর ধ্বংস করেছে। খবর বিবিসির

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এর কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় তেহরানের শাসকদের হুমকি দেন। বলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র উদ্ধারে যেতে প্রস্তুত আছে। ট্রাম্প সেদিন ‘লকড অ্যান্ড লোডেড’ শব্দগুলো ব্যবহার করেছিলেন। সাধারণত আক্রমণের জন্য প্রস্তুত অর্থে এটি ব্যবহার করা হয়।

বিক্ষোভকারীদের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্প তোমাদের দেশের ক্ষতি চান। দেশের জন্য শত্রুদের তিনি সমর্থন করেন। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, যদি সক্ষম হয় তবে তার নিজের দেশ চালানো উচিত।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের এই নেতা আরও বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে শহীদ হওয়া এক হাজারেরও বেশি ইরানিকে হত্যা করেন ট্রাম্প। তার হাত রক্তে রঞ্জিত।

তিনি আরও বলেন, দেশের একদল অজ্ঞ লোক তাকে বিশ্বাস ট্রাম্পকে করে, এবং তার ইচ্ছানুযায়ী কাজ করে। তাকে খুশি করার জন্য আগুন ধরিয়ে দেয়।

খামেনি বলেন, সবাইকে জানাতে হবে, কয়েক লাখ সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র এসেছে। যারা এটি অস্বীকার করে তাদেরকে প্রতিরোধ করা হবে, পিছু হটবে না।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে ১২ দিন ধরে বিক্ষোভ চলছে। এএফপির তথ্য অনুযায়ী, দেশটির ৩১ প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়েছে। এই কয়দিনে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে চলমান বিক্ষোভ সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে পুলিশ হেফাজতে মাশা আমিনিকে হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়েছিল। অর্থনৈতিক সংকট ও গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে বিক্ষোভ খামেনি প্রশাসনকে চাপের মুখে ফেলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31