IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির আবেদন কার্যক্রম চলবে আগামী ১০ মে (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত। সর্বমোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি।

বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন আবেদন গ্রহণ ও ফি জমা দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রথমে ওয়েবসাইটে একে একে প্রত্যেক ইউনিটের ভর্তির আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করেন উপাচার্য। পরে ভর্তি প্রক্রিয়া ও ইউনিট সমন্বয়কদের নাম জানানো হয়। এরপর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ১০ মে ভর্তির আবেদন ও ফি জমা কার্যক্রমের পর ১৬ মে সোমবার থেকে পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম। ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত সংগ্রহ করা যাবে প্রবেশপত্র।

আবেদনের জন্য যোগ্যতা

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২১ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ন্যূনতম ৮ থাকতে হবে। যেটি গতবছর ৮ দশমিক ৫ ছিলো। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।

মানবিক বিভাগের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ‘গ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে৷ এই দুই ইউনিটে গত বছর আবেদনের জন্য মোট জিপিএ ছিলো ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫।

বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের ‘ঘ’ ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ লাগবে এবং আলাদাভাবে ন্যূনতম ৩.৫ লাগবে। মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মোট জিপিএ লাগবে ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩ লাগবে।

এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল ৭ থাকতে হতো, এবার সেটি কমিয়ে মোট জিপিএ ৬ দশমিক ৫ করা হয়েছে এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd-এ দেখা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news