IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তারনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যু
Home >> টপ নিউজ >> শিক্ষা >> শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মত (ভিডিও)

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মত (ভিডিও)

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের রয়েছে নানা মত। তবে সব কিছুই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে স্বাস্থ্য বিশেজ্ঞরা বলছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। এমন স্থবির সময়ে, অভিভাবক-শিক্ষকদের বেশিরভাগই বিশেজ্ঞদের সঙ্গে একমত পোষণ করেছেন। 

 

করোনা সংক্রমণে স্তব্ধ সব কর্মকাণ্ড। স্থবির শিক্ষা কার্যক্রমও। গত ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ায় ২৬ মার্চ বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। 

 

কয়েক মাস আগেও শিশুদের পদচারণায় মুখর ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষকদের জ্ঞানের আলোয়, সতীর্থদের বন্ধুতের ছাঁয়ায় তৈরি হচ্ছিল ভবিষ্যৎ প্রজন্ম। এখন শ্রেণিকক্ষের প্রভাব নেই শিক্ষার্থীদেও মনোজগতে।  

 

এমন অবস্থায় করোনা সংক্রমণের মধ্যেই শোনা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রস্তাব গেছে প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য। তবে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেশিরভাগই  ক্লাসে যেতে চায় না। দু-একজনের মত ঘরে বিষন্ন হয়ে পড়েছেন তারা। 

 

শিক্ষার্থীরা বলছেন, ‘স্কুলে গিয়ে যেভাবে বুঝা যেত, অনলাইনে অনেক কিছুই বুঝা যায় না। তারপরও যেহতু সংক্রমণ বন্ধ হয়নি তাই প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না।’

 

একই মত অভিভাবকদেরও। তারা বলছেন, ‘করোনার ওষুধ আবিষ্কার না হওয়া পর্যন্ত স্কুল খোলা ঠিক হবে না। আমরা বড়রা বাহিরে বের হলে অনেক প্রস্তুতি নিয়ে বের হচ্ছি। কিন্তু ছোট বাচ্চারা তো আর স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলতে পারবে না। তাই, কোনভাবেই এখন প্রতিষ্ঠান খোলা উচিত হবে না।’ 

 

আর শিক্ষকরা বলছেন, ‘শিশুরা অনেক চঞ্চল। দীর্ঘদিন পর প্রতিষ্ঠান খুলে দেওয়ায় হই হুল্লুর করতে চাইবে, যেখানে থাকবে না স্বাস্থ্যবিধি। ফলে, করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিশুরা অধিক হারে সংক্রমণের শিকার হবে।’

 

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘হুট করে খুলে না দিয়ে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে।’

 

এছাড়া কিছু শ্রেণিতে অটোপাস, আর সংক্রমণ কমে এলে বোর্ড পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে নেয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিবাবক ও শিক্ষকরা। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031