IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> শিক্ষা >> বাউয়েটে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম’ এর গ্র্যান্ড ফিনালে

বাউয়েটে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম’ এর গ্র্যান্ড ফিনালে

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এান্ড টেকনোলজি (বাউয়েট) এ ভার্চুয়াল প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর ২০২০ তারিখে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোঃ মুস্তাফা কামাল।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, উপদেষ্টাগণ, বিচারকমÐলী এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী সাদিকা তাবাস্সুম ও সাকিব ওয়াহিদ এবং ইইই বিভাগের ছাত্র তাইমুন হাসানদের টিম ‘এরাইভাল’। এছাড়া প্রথম রানার-আপ হয় ‘দ্য রেভ্যুলুশন স্টার্টারস’ এবং দ্বিতীয় ২য় রানার-আপ হয় ‘পট টু প্লেট’।

গত ৬-১১-২০২০ তারিখে অনুষ্ঠিত অন-ক্যাম্পাস প্রোগ্রামটিতে ২১ টি দল নিজেদের আইডিয়া তুলে ধরে। বিচারক হিসেবে দায়িত্ব¡ পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা এ.এফ.এম. রশিদুল হাসান, গবেষক ও প্রকৌশলী আজমাইন ইয়াক্বিন সৃজন, উদ্যোক্তা এবং ল্যাব-এআরের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার প্রিন্স রায় এবং শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি স্টার্টআপ পেন্টেস্টার স্পেসের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল।

এবছরে হাল্ট প্রাইজ বাউয়েট অন-ক্যাম্পাস প্রোগ্রাম সফল করার উদ্দেশ্য কার্যকরী কমিটির পাশাপাশি সার্বিক তত্ত¡াবধানের জন্যে গঠিত উপদেষ্টা প্যানেলে ছিলেন প্রক্টর ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মোঃ সাব্বির এজাজ ও মোঃ মেহেদী হাসান । হাল্ট প্রাইজ বাউয়েটের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সামরান রহমান এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে হিমেল বিশ্বাস দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, অন-ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দল আঞ্চলিক সম্মেলনে অংশ নেবে। এরপরে, তারা হাল্ট প্রাইজের ফাইনাল প্রোগ্রামে সরাসরি প্রবেশ করবে। আগামী বছরের সেপ্টেম্বরে “ফুড ফর গুড” চ্যালেঞ্জের উপর ভিত্তি করে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হবে গ্লোবাল ফাইনাল, যেখানে বিজয়ী দলকে তাদের ব্যবসায়ের পরিধি বিস্তার করার জন্য পুরষ্কার হিসেবে দেওয়া হবে ১ মিলিয়ন মার্কিন ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31