IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> শিক্ষা >> টপ নিউজ >> তানোরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আয়েশ উদ্দিন সভাপতি মতিউল সম্পাদক নির্বাচিত

তানোরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আয়েশ উদ্দিন সভাপতি মতিউল সম্পাদক নির্বাচিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাচনে আয়েশ উদ্দিন স্বপন সভাপতি ও মতিউল ইসলাম শিশির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর শনিবার মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শামসুল ইসলাম ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।

জানা গেছে, উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আহবানে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এডহক কমিটির নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও গোপন ব্যালটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কুন্দাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশ উদ্দিন আহম্মেদ স্বপন ও প্রকাশনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী অর্জন করেন স্বপন। সাধারণ সম্পাদক পদে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন নারায়নপুর দ্বিতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম। বিজয়ী হন শিশির।

বিজয়ীরা জানান, আগামীতে উপজেলা প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নেের লক্ষে URC সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক দের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

অতিথিরা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্বৈরাচার সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। দেশে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ বিনির্মানে সকল ক্ষেত্রে সংস্কার শুরু করেছেন। তারই অংশ হিসেবে নির্বাচিত সভাপতি, সম্পাদক প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে নতুন রুপে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। এসময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31