IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার

রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এছাড়া বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।

১৫ অক্টোবর( মঙ্গলবার) বেলা এগারটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলীউল আলম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৭৪১টি কলেজের এক লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬। ২০২২ সালে ছিল ৮১ দশমিক ৬০। ২০২১ সালে সেটি ৯৭ দশমিক ২৯ শতাংশ ছিল।
এবার জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর আগের বছর ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।এবারও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৮৭ আর ছেলেদের ৭৬। মোট ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন; ছেলেরা পেয়েছেন ১০ হাজার ৩০৫ জন।

প্রকাশিত ফলাফল শিটে দেখা গেছে, শিক্ষা বোর্ডের ১২টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেননি। শতভাগ পাস করেছে ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১ । পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ২৪ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে ফলাফলে এগিয়ে আছে রাজশাহী। রাজশাহীতে পাসের হার ৮৯ দশমিক ১২। এরপর বগুড়ায় ৮৪ দশমিক ৪১ , নাটোরে ৭৮ দশমিক ৪২, নওগাঁয় ৭৪ দশমিক ৭১, পাবনায় ৮১ দশমিক ৪৭, সিরাজগঞ্জে ৭৫ দশমিক ৯১, জয়পুরহাটে ৭৬ দশমিক ৭৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৭ দশমিক ৩১শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এদিকে ফলাফল পাওয়ার পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। একে অপরকে মিষ্টিমুখও করান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news