IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পাবনা

ধূমকেতু সংবাদদাতা, পাবনা : পাবনার একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রাস্ট সিংগা থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ৪ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা :

পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের চাঁদ আলী প্রামানিকের ছেলে আল আমিন হোসেন ২.৯২, রাজশাহীর বাঘার খায়েরহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ৩.৪২, সাঁথিয়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে আব্দুস সবুর ২.৯০ ও সদরের চরতারাপুর গ্রামের ইসাহাক প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক ২.৮৩ জিপিএ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ট্রাস্ট সূত্র জানায়, ট্রাস্টের শিক্ষার্থী আল আমিন হোসেন ও রবিউল ইসলাম দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে, আব্দুস সবুর শহীদ এম মনসুর আলী কলেজ থেকে এবং শাকিল প্রামানিক ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থীরা ট্রাস্টের সার্বিক খরচে আবাসিকে থেকে পড়ালেখা করে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজে নিজেদের সম্পৃক্ত করবে এমন অনুভূতি ব্যক্ত করে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অবঃ) আলহাজ্ব আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আলহাজ্ব ড. আলমগীর হোসেন জানান, দৃষ্টিপ্রতিবন্ধী, এতিম, দরিদ্রম হতদরিদ্র ও অভিভাবকহীন ছেলেদের মানবকল্যাণ ট্রাস্টের নিজস্ব খরচে থাকা, খাওয়া, চিকিৎসাসহ পড়ালেখা করানো হয়।

তিনি আরও জানান, প্রতিবছরই এই প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রাখছে। দেশের বিভিন্ন স্থান থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের এই ট্রাস্টে বিনা পয়সায় লালন পালন করে দক্ষ করার পর কর্মস্থলে চলে যায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news