IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> অন্যরকম বিসিএস

অন্যরকম বিসিএস

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ৮ বিভাগের পরীক্ষা কেন্দ্রগুলোতে চাকরিপ্রার্থীরা এসে ভিড় করেন। তবে প্রতি বছরের ন্যায় এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে চিরচেনা পরিবেশ ছিল না। অন্যরকম পরিবেশে কড়া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। চাকরিপ্রত্যাশীরা সামাজিক দূরত্ব মেনে পরীক্ষায় বসেছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। চলবে বেলা ১২টা পর্যন্ত। পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষার শুরুর এক দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে পৌছান। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষার হলে প্রবেশের আগে সব শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হয়। যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের পরীক্ষা নিতে আলাদা কক্ষে পাঠানো হয়েছে। যাদের মুখে মাস্ক ছিল না, তাদের কেন্দ্র থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে।

কঠোর স্বাস্থ্যবিধি এবং পাঁচ স্তরের নিরাপত্তা পরীক্ষণ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে পরীক্ষার্থীদের।

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬টি শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর বিপরীতে আবেদন করেন প্রায় পৌনে ৫ লাখ চাকরিপ্রার্থী। করোনার প্রকোপ কমে এলে পিএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করে। পরে প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার দাবি ওঠে। হাইকোর্টে রিটও হয়। আদালত নির্ধারিত তারিখেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার আদেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31