IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> এবার ১৪ লাখ ৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে

এবার ১৪ লাখ ৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে

এইচএসসি পরীক্ষা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। এতে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এবার কয়েক দফায় এইচএসসির ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়। পরে ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘যারা ২০২১ সালে এসএসসি-এইচএসসি আর আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী তারা প্রতিদিন ক্লাসে আসবে। এছাড়া অন্যান্য ক্লাস একদিন চলবে। একইভাবে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ও অন্যান্য ক্লাস সপ্তাহে একদিন চলবে।’

করোনা মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31