IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় শিশুর মৃত্য, তিনজন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় শিশুর মৃত্য, তিনজন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত নার্সদের অবহেলায় সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩ জন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তারা হলেন সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।

মৃত ওই শিশুর পিতা রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ার আমিন জানান, গত ৮ জানুয়ারী (বুধবার) বিকেলে পাতলা পায়খানা জনিত কারনে তার দেড় বছর বয়সী শিশুপুত্র আয়ানকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুকবার রাতে হাসপাতালে চলমান ছেলের স্যালাইন শেষ হলে তাদের কাছে বিষযটি জানালে তারা স্যালাইন লাগবে না বলে জানায়।

এ সময় তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। যথাসময়ে স্যালাইন না দেওয়ার কারণে তার ছেলে শনিবার সকাল ছয়টার দিকে মারা যায়। এ ঘটনায় তার স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় তারা অভিযুক্ত নার্সদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাঈল হোসেন লিংকন দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত ৩ জন নার্সকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। তিনি জানান,বিষয়টি আমরা জেনেছি। যারা দায়িত্বে ছিল তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031