IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> পোরশায় জনগণ প্রায় দেড় লাখ, চিকিৎসক ১ জন

সরকারি স্বাস্থ্যসেবা বঞ্চিত জনসাধারণ

পোরশায় জনগণ প্রায় দেড় লাখ, চিকিৎসক ১ জন

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পোরশা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা। সরকারি হিসেব অনুযায়ী এ উপজেলার জনসংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫৩৫জন। সরকারি হাসপাতাল একটি। হাসপাতালটিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মাত্র একজন চিকিৎসক। হাসপাতালটিতে কাগজপত্রে প্রতিনিয়ত ১০জন চিকিৎসক চিকিৎসা সেবায় থাকার কথা থাকলেও প্রায় দেড় লাখ মানুষকে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক।

প্রতিদিন প্রায় ৪ শতাধীক রোগি আসেন চিকিৎসা নিতে। আউটডোরেই প্রতিদিন চিকিৎসা দেওয়া হয় প্রায় ২০০জন। এছাড়াও জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া প্রায় ৮০ থেকে ১০০জন। একারণে সুবিধামত চিকিৎসা পাচ্ছেন না মানুষ। হিমসিম খাচ্ছেন চিকিৎসা সেবায় থাকা ডাক্তার। সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি অচল হয়ে পড়ে রয়েছে। ফলে সঠিক স্বাস্থ্যসেবা বঞ্চিত স্থানীয় জনসাধারণ।

হাসপাতাল সূত্রে জানাগেছে, ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ১০টি, এর মধ্যে বগুড়ায় আরডিএ তে প্রশিক্ষণে রয়েছেন ১জন, পতœীতলা ম্যাট্স এ প্রেষনে রয়েছেন ১জন ডাক্তার। পদ শূণ্য রয়েছে ৭টি। এছাড়াও পদশূন্য রয়েছে মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ১জন, চক্ষু বিভাগের ১জন, অর্থোপেডিক্স বিভাগের ১জন, কার্ডিওলজি বিভাগের ১জন, ইএনটি বিভাগের ১জন, চর্ম ও যৌন বিভাগের ১জন, আবাসিক মেডিকেল অফিসার ১জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ১জন।

অপরদিকে নার্সিং সুপারভাইজার ১জন, হেল্থ এডুকেটর ১জন, কম্পিউটার অপারেটর ১জন, ক্যাশিয়ার ১জন, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ১জন, ডেন্টাল মেডিকেল টেকনোলজিষ্ট ১জন ও ফিজিওথেরাপি ১জন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ২জন, ভান্ডার রক্ষক ১জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৪জন, স্বাস্থ্য সহকারী ৭জন ও অফিস সহায়ক ৪জনের পদ শূণ্য রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিরও বেহাল অবস্থা। এগুলোর মধ্যে নোনাহার উপ-স্বাস্থ্য কেন্দ্র ও শাহ্ পোরশা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন করে মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে।

নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ছাওড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, গাঙ্গুরিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন করে মেডিকেল অফিসার ছাড়াও নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা চিকিৎসক ডা. আরিফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে বৃহত এই জনগণের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার দ্বারা এতো মানুষেকে চিকিৎসা দেয়া কি সম্ভব? তাকে প্রতিনিয়িত চিাকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহমেদ এবিষয়ে জানান, তারা চিকিৎসক এবং অন্যান্য শূণ্যপদ পূরণের লক্ষ্যে লোকবল চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হসপাতালের তথ্য পাঠিয়েছেন। এব্যাপারে উর্ধ্বতন কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন বলে তিনি আশা করছেন বলে জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031