IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> স্বাস্থ্য >> টপ নিউজ >> বিদেশগামীদের করোনা সনদ দিতে ২১ বেসরকারি ল্যাব অনুমোদন

বিদেশগামীদের করোনা সনদ দিতে ২১ বেসরকারি ল্যাব অনুমোদন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশগামীদের করোনাভাইরাসের সনদ দিতে আরও ২১টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।

স্বাস্থ্য অধিদফতরের মতামতের প্রেক্ষিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে কোভিড পরীক্ষা করে সনদ প্রদানের অনুমতি দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবগুলো হলো- ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার পরিবাগে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার আবদুল্লাহপুরে আইচি হাসপাতাল, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ঢাকার মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মিরপুরে আলোক হেলথ কেয়ার লিমিটেড, ঢাকার শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ঢাকার শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিমিটেড, সোবহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক, রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ, পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড, তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার, মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, উত্তর বাড্ডায় প্রেসক্রিপশন পয়েন্ট, মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস, সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের পাঁচলাইশে নিজাম রোডে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

হাসপাতালগুলোকে কিছু শর্ত আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলে উল্লেখ করা হয়। সেগুলো হলো- বিদেশগামীদের পরীক্ষা বাবদ সর্বোচ্চ ৩ হাজার টাকা গ্রহণ করা যাবে। কোনো বেসরকারি ল্যাব কোনো বিমান সংস্থার সাথে করোনা সনদ প্রদানের জন্য বাধ্যতামূলক হিসেবে তালিকাভুক্ত হতে পারবে না। পরীক্ষা এবং সঠিক রিপোর্ট প্রদান করতে হবে। পাসপোর্টের ফটোকপি যাচাই করে বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হবে এবং বিমান ছাড়ার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে রিপোর্ট প্রদান করতে হবে। কোনো ক্রমে ৭২ ঘণ্টার আগে নমুনা টেস্ট করা যাবে না।

আলাদা নমুনা কালেকশন বুথ স্থাপন করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন দ্বারা মান উত্তীর্ণ হতে হবে। বিদেশগামী যাত্রীদের সহায়তা প্রদান করার লক্ষ্যে একটি হটলাইন নম্বর চালু করে তা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। পরীক্ষার রিপোর্টে কোনো রকম ভুল হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31