IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তারনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্ট
Home >> স্বাস্থ্য >> ‘ইউএনও ওয়াহিদার চিকিৎসায় সকল ব্যবস্থা নিবে সরকার’

‘ইউএনও ওয়াহিদার চিকিৎসায় সকল ব্যবস্থা নিবে সরকার’


ধূমকেতু নিউজ ডেস্ক : গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসায় সরকার সব রকম ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

তিনি বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার কোন রকম ত্রুটি রাখা হয়নি। এখন তিনি ক্রমেই সুস্থ হচ্ছেন। তাঁর চিকিৎসায় আরো কোন উন্নত ব্যবস্থা নেয়ার প্রয়োজন হলে সরকার দ্রুততার সাথে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।’

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সময় মতো চিকিৎসা কেন্দ্রে আসার কারণে বড় রকম কোন ক্ষতি হয়নি। তাঁর স্বাভাবিক জ্ঞান ফিরে এসেছে। কথাও বলতে পারছেন। ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে আসছে। তবে আপাতত রোগীর ডান পার্শ্ব অবশ হয়ে আছে। নিয়মিত থেরাপি দিলে আশা করা যায় তাঁর শরীর পুরোপুরি সুস্থ হয়ে যাবে।’

জাহিদ মালেক বলেন, অপারেশন পরবর্তী ৭২ ঘণ্টা সোমবার সকালে শেষ হবে। এখনও ইনফেকশনের লক্ষণ দেখা যায়নি। দোয়া করি, ইনফেকশন যেন না হয়। আমি নিজ চোখে দেখে আসছি, রোগী সুন্দর ব্যবস্থাপনায় আছেন এবং সবকিছু ভালোভাবে চলছে। এখন রোগী যে পর্যায়ে আছে, তাতে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তখন সেটি সিদ্ধান্ত নেয়া হবে।

পরিদর্শনকালে নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডলসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে দেখা শেষে স্বাস্থ্যমন্ত্রী ৪৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসয়েন্সেস ও হাসপাতালে ২০ শয্যার আইসোলেসন ওয়ার্ডসহ ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত স্ট্রোক ইউনিটে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন এবং পরিদর্শন করেন।

এরপর দুপুরে স্বাস্থ্যমন্ত্রী নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণে আক্রান্ত্রদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ যান এবং চিকিৎসারত মুসল্লী রোগীদের ব্যাপারে খোঁজ নেন ও অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031