IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> চলন্ত ট্রেনের সামনে এক নারীকে ধাক্কা

চলন্ত ট্রেনের সামনে এক নারীকে ধাক্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় আচমকা এক নারীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন এক ব্যক্তি। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ব্রাসেলসের রোজিয়ার মেট্রো স্টেশনে ওই ঘটনা ঘটেছে। আরটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক ব্যক্তি ইচ্ছা করেই এক নারীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন।

সৌভাগ্যবশত বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ওই নারী। তার বড় ধরনের কোনো আঘাত লাগেনি। আর ট্রেনের চালকও একদম শেষ মুহূর্তে ট্রেন থামাতে সক্ষম হন। ফলে ওই নারী প্রাণে বেঁচে গেছেন।

একটি ভিডিওতে দেখা গেছে ওই নারীকে ধাক্কা দেওয়ার আগে ২৩ বছর বয়সী ওই তরুণ অস্থিরভাবে প্লাটফর্মে হাঁটাচলা করছিল। এরপর ট্রেন আসার ঠিক আগ মুহূর্তেই সে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো নারীকে

এই ঘটনা দেখার পর পরই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। তিনি যদি ঠিক সময়ে ট্রেন থামাতে না পারতেন তাহলে হয়তো ওই নারীকে বাঁচানোই যেত না।

ব্রাসেলস ইন্টারকমিউনাল ট্রান্সপোর্ট কোম্পানি দ্য ব্রাসেলস টাইমসকে বলেন, চালক খুব ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তবে দুর্ঘটনার শিকার ওই নারীর জন্য এটা খুবই ভয়াবহ ঘটনা ছিল।

এই ঘটনার পর মেট্রো চালক এবং ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা শেষে তারা খুব শিগগির বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এই ঘটনার পর পরই ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ওই ফরাসী যুবককে অন্য একটি মেট্রো স্টেশন থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কি কারণে সে এমন বর্বর কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার মানসিক অবস্থা জানতে একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31