IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে রাসিক-ব্র্যাকের যৌথ সভা

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে রাসিক-ব্র্যাকের যৌথ সভা

ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব বসতি দিবসে “মুজিব বর্ষের অঙ্গিকার সবার জন্য বাসস্থান” এই অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাকের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলসভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর’।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। আগামীতে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর সকল মানুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য বাসা গড়ে উঠবে বলে আশা করি। সেই লক্ষ্যে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে ব্র্যাক সহযোগী হিসেবে কাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ. বি. এম শরীফ উদ্দীন। সভার প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

স্বাগত বক্তব্য দেন, ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহসীন রেজা। পাওয়ার পয়েন্ট প্রেজেনট্রেশন দেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব আবু হায়াত রহমতুল্লাহ ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মামুনুর রশিদ।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31