IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৩৯ জন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৩৯ জন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ৩৯ জন।

স্থানীয় সময় গত শনিবার (২২ জানুয়ারি) ফ্লোরিডা উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে, তবে বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এরপরই সেটি ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ওই নৌকাটি হয়তো মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অবশ্য নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বরাত দিয়ে বলা হচ্ছে, নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় আরোহীদের কেউই লাইফ ভেস্ট পরিধান করেননি।

এদিকে মিয়ামি কোস্ট গার্ড টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে জাহাজ ও এয়ারক্রাফটের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31