IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানের জনগণের পাশে রয়েছে ইরান : মাজিদ

নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানের জনগণের পাশে রয়েছে ইরান : মাজিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান বিগত ৪০ বছরে নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বুধবার নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে একথা জানান। তিনি বলেন, এটি আফগানিস্তান বিষয়ক ইরানের রাষ্ট্রীয় নীতি যার প্রতি সর্বোচ্চ নেতার পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি আফগানিস্তানের নজিরবিহীন মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানর দুই কোটি ৪০ লাখেরও বেশি মানুষের এখন মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন।

ইরান এখন পর্যন্ত আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ শত শত টন ত্রাণ পাঠিয়েছে জানিয়ে তাখতে রাভাঞ্চি বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পরও দেশটির জনগণের কথা ভেবে ইরান নিজের সীমান্ত খোলা রেখেছে এবং দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন চালু রেখেছে।

আফগানিস্তান থেকে ইরান অভিমুখী শরণার্থীদের ঢল প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন কয়েক হাজার আফগান নাগরিক ইরানে প্রবেশ করছে। এ অবস্থায় ইরানের ওপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে নানারকম অসুবিধা সত্ত্বেও আফগান শরণার্থীদের সব রকম সেবা ও সহায়তা দিয়ে যাচ্ছে তেহরান।

তিনি বলেন, এমনকি করোনাভাইরাসের টিকা দেয়ার ক্ষেত্রেও আফগান শরণার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হয়নি বরং তাদেরকে বিনামূল্যে এই টিকার আওতায় আনা হয়েছে।

তিনি ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান শরণার্থীকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের একার পক্ষে এসব শরণার্থীকে অনির্দিষ্টকালের জন্য সেবা দিয়ে যাওয়া সম্ভব হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31