IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> স্মার্টফোন হ্যাক হওয়ার লক্ষণ ও করণীয়

স্মার্টফোন হ্যাক হওয়ার লক্ষণ ও করণীয়

ধূমকেতু নিউজ ডেস্ক : মোবাইল বা স্মার্টফোন আমাদের জীবনে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। মোবাইল ফোনের আবিষ্কারের প্রধান কারণ ছিল যোগাযোগের মাধ্যমকে সহজ থেকে সহজতর করা। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে মোবাইল ফোন শুধুই যোগাযোগের জন্য ব্যবহার হচ্ছে না; মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে।

আজ আমরা মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটা থেকে শুরু করে মোবাইল ফোনকে আমাদের নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট-এর জায়গায় ব্যবহার করছি। এই মোবাইল আমরা দেশ-বিদেশের বন্ধু, আত্মীয় সবার সাথে যোগাযোগ করতে পারছি সরাসরি ভিডিও কলের মাধ্যমে। এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা টাকা-পয়সা লেনদেন করছি, নিজের ব্যক্তিগত অনেক কিছুই জমা করছি এই মোবাইল ফোনের মধ্যেই।

কিন্তু কী হবে যদি কখনো আপনি জানতে পারেন আপনি এতো আপন করে স্বাদরে যে মোবাইল ফোনটি ব্যবহার করছিলেন সেটি অনেক আগে থেকেই হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল? যদি জানতে পারেন কখনো আপনি আপনার যে মোবাইল ফোনটিকে এতো আপন ভেবে নিজের ব্যক্তিগত সব ডেটা জমা করছিলেন সেই মোবাইলে? এমনকি আপনার ব্যাংকার সব তথ্য চলে গিয়েছে হ্যাকারদের কাছে। আপনি মোবাইলে যেসব সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো ব্যবহার করছেন যদি জানতে পারেন সেগুলো সব হ্যাকারদের হাতে আছে, তারা আপনার পাসওয়ার্ড নিয়ে লগইন করছে আপনার একাউন্ট!

সাইবার জগতে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিরাপদে থাকা নিয়ে ক্র্যাফের সভাপতি জেনিফার আলম যুগান্তরকে বলেন, অনলাইন জগতে সতর্ক থাকাটা এখন নেটিজেনদের জন্য বাধ্যতামূলক। আমরা অনলাইন জগতে যত বেশি সতর্ক থাকতে পারবো ততই আমরা নিরাপদে থাকতে পারবো। মূলত আমরা অনেক সময় নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকি এগুলো করা যাবে না, স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করার ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। একটি অ্যাপ ইন্সটল করিয়ে হ্যাকার ভিকটিমের পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সুতরাং এ ক্ষেত্রে আমাদের বেশি সতর্ক থাকতে হবে। কেউ যদি এমন কোন কিছুর শিকার হয় তাদের সেই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে হবে।

তিনি বলেন, সাধারণত আমরা জানি যেসব জিনিস মানুষের মাঝে বেশি জনপ্রিয়, সেসব জিনিসের দিকে অসাধু ব্যক্তি বা দলের নজরও থাকে অনেক বেশি। তেমনি স্মার্টফোনেও রয়েছে সেই তালিকায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফাঁদ পাতা থেকে শুরু করে হ্যাক করা বা ইউজারের ডেটা নিয়ে সেটি বিক্রয় করা কোন কিছুই বাদ রাখেনি তারা। তাদের ফাঁদ হিসাবে অনেক কিছু ব্যবহার করলেও যে কৌশলটি ব্যবহার করে তারা সবচেয়ে বেশি উপকৃত হয় বা ইউজারদের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে তা হচ্ছে “স্মার্টফোনের অ্যাপ বা অ্যাপ্লিকেশন”।

স্মার্টফোনের নিরাপত্তার ব্যাপারে ক্র্যাফের আইটি অ্যানালিস্ট রাইয়ান মালিক বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে নেটিজেনদের প্রায় সবাই স্মার্টফোনে ইউজার কিন্তু সেই তুলনায় সাইবার স্পেসে সচেতন নাগরিক খুবই কম, যার সুযোগ নিচ্ছে হ্যাকাররা। বেশিরভাগ ব্যক্তি পর্যায়ের আক্রমণে হ্যাকাররা প্রধানত অস্ত্র সোশ্যাল ইঞ্জিনিয়ারিং; তারা কিছু লোভনীয় ফাঁদ তৈরি করে রাখে যেমন, লটারি, লোভনীয় বিজ্ঞাপন অথবা বলে থাকে আপনার কিছু খারাপ ছবি এখানে ভাইরাল হয়েছে এই লিংকে ক্লিক করে দেখুন, এমন অনেক ফাঁদ তাদের করা থাকে।

স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইন্সটল করার সময় আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, যে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করবো সেটি কী ধরণের পারমিশন চাচ্ছে তার দিকে লক্ষ্য রাখতে হবে এবং অহেতুক কোন পারমিশন চাচ্ছে কি না সেটি লক্ষ্য রাখতে হবে। সন্দেহ হলে পারমিশন বন্ধ করে দিতে হবে। লিংক ও অহেতুক বিজ্ঞাপনে ক্লিক না করাই ভালো। ভালো একটি এন্টিভাইরাস ব্যবহার করুন।

আসুন জেনে নেই স্মার্টফোন হ্যাক হওয়ার লক্ষণ-

১। রেগুলার ব্যবহার করা অ্যাপসগুলো চালাতে চালাতে হটাৎ হটাৎ বন্ধ হয়ে যায় অথবা বন্ধ থেকে ওপেন হয়ে যায়
২। খুব তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়া
৩। ব্যাকগ্রাউন্ডে এমন কিছু অচেনা প্রসেস চলবে যা আপনি বা আপনার ব্যবহার করা কোন আপ্লিকেশনের সাথে যায় না
৪। ফোন আগের থেকে স্লো হয়ে যাবে ও অপারেশন স্পিড কমে যাবে
৫। ডেটা ট্রান্সফার (আপলোড) বেশি হয়ে যাবে
৬। ফোন স্বাভাবিক সময়ের থেকে বেশি গরম হবে
৭। ফোন অটোমেটিক রি-বুট/রিস্টার্ট হবে
৮। অটোমেটিক নাম্বার ডায়েল হবে
৯। অটোমেটিক অ্যাপস অন হবে
১০। অচেনা নাম্বার রিসেন্ট কলে খুঁজে পাওয়া ও এটার জন্যে টাকা কাটা
১১। ফোনে অনুভূত টেক্সট মেসেজ খুঁজে পাওয়া যা আপনি সেন্ড বা রিসিভ করেননি
১২। মাঝে মাঝে ফোন সুইচ অফ করতে চাইলেও অফ না হওয়া
১৩। ফোন কল চলাকালীন অদ্ভুত নয়েজ ও ইকো হওয়া
১৪। অদ্ভুত ওয়েবসাইট খুঁজে পাওয়া ব্রাউজার হিস্টোরিতে
১৫। স্মার্টফোনে রেগুলারের তুলনায় বেশি ডেটা ইউজ হওয়া
১৬। নতুন নতুন পোপ-আপ শো হওয়া
১৭। ইনফেক্টেড মোবাইলে যুক্ত মেইল থেকে মেইল যাওয়া ও স্প্যাম মেইল হিসাবে ডিটেক্ট হওয়া
১৮। হটাৎ হটাৎ কল ড্রপ হওয়া (মাঝে মাঝে নেটওয়ার্কের জন্যেও হয়)।

সতর্কতাই আমাদেরকে পারে প্রাথমিকভাবে নিরাপদ রাখতে। জরুরি প্রয়োজনে বিনামূল্যে কল করতে পারেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031