IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> রহস্যময়ী তিশাকে ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে

রহস্যময়ী তিশাকে ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে

ধূমকেতু নিউজ ডেস্ক : লঞ্চে শুরু, লঞ্চেই শেষ; এরমধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা ও অনেক রহস্য। থ্রিলার গল্পে এমনই রহস্য জিইয়ে নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। এটি নির্মাণ করেছেন শিফট, যে শহরে টাকা উড়ে, পলিটিকস, অপরুপা, আপনার ছেলে কী করে, ট্রল- খ্যাত সময়ের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয়।

সদ্য প্রকাশিত হলো এর ট্রেলার, অন্তর্জালে প্রশংসার পাশাপাশি আগ্রহ বাড়িয়েছে তানজিন তিশা অভিনীত এ থ্রিলার। এক মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারজুড়ে তানজিন তিশাকে দেখা গিয়েছে রহস্যময়ী চরিত্রে।

গল্প নিয়ে আগেই কোন ধারণা দিতে চান না পরিচালক, শুধু জানান এর উত্তর মিলবে ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আই থিয়েটার অ্যাপে উন্মুক্ত হলে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘লোহার তরী’ নির্মিত হয়েছে থ্রিলার গল্পে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। এখানে অনেক রহস্য আছে, ঝুঁকি আছে। সেটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবে।
তানজিন তিশা বলেন, ‘সঞ্জয় দাদার সঙ্গে কাজ করতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। উনি যখন আমাকে গল্পটা শুনালেন তখন দেখলাম যে, এটা ফিমেল বেইজড একটা গল্প এবং খুবই চমৎকার। গল্প, চরিত্র পছন্দ হওয়া আর নির্মাতার জন্যই কাজটি করা। এই কাজটি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। টানা লঞ্চের মধ্যে শুটিং করেছি।

একটা দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানিনা, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব সহজ কাজ নয়। সাঁতার কেটে ডান দিকে আসতে চাইলে স্রোত আমাকে বামদিকে নিয়ে যেত। আমিতো এক পর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! এটা আমার জন্য খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিলো। তারপরও আমি চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে। ওইটার একটা ছোট ভিডিও দেখেছি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটার কারণে হয়তো কাজটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে অনেক। তবে আমি অনেক আশাবাদী কাজটি নিয়ে। আমার বিশ্বাস কাজটি দর্শকের ভালো লাগবে।’

তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31