IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> আটক আফগান অর্থ নিয়ে দস্যুর মতো আচরণ করছে আমেরিকা : ওয়েনবিন

আটক আফগান অর্থ নিয়ে দস্যুর মতো আচরণ করছে আমেরিকা : ওয়েনবিন

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের আটক অর্থ দখল করে নেয়ার জন্য মার্কিন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে চীন।

বেইজিং বলেছে, একটি মানবিক বিপর্যয়ের মুখে থাকা দেশের সম্পদ জব্দ করে তার সঙ্গে দস্যুর মতো আচরণ করছে ওয়াশিংটন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ওয়াং ওয়েনবিন বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আফগান জনগণের মতামত ছাড়াই আমেরিকা তাদের জব্দ অর্থ ব্যবহার করছে, এমনকি নিজের পকেটের অর্থের মতো জমা রাখছে। আমেরিকার এই আচরণের সঙ্গে দস্যুতার আচরণের কোনো পার্থক্য নেই।”

ওয়াং ওয়েনবিন আরও বলেন, আফগানিস্তানের চলমান সংকটের মূলহোতা হচ্ছে আমেরিকা এবং আফগান জনগণের ভোগান্তি আরও বাড়ানো কোনভাবেই ওয়াশিংটনের উচিত হচ্ছে না। তাদের উচিত আফগান জনগণের আটক অর্থ ছেড়ে দেয়া এবং দেশটির ওপর যে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তা প্রত্যাহার করা। পাশাপাশি আফগানিস্তানে যে মানবিক সংকট সৃষ্টির অবস্থা তৈরি হয়েছে তা নিরসনে আমেরিকাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে আফগানিস্তানের আটক ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এই নির্বাহী আদেশ জারির পর আফগানিস্তানের রাজধানীসহ অন্য শহরের রাস্তায় নেমে আসে এবং মার্কিন-বিরোধী বিক্ষোভ মিছিল করে। ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী বলেছে, আমেরিকার যদি এই অর্থ ফেরত না দেয় তাহলে তারা দেশটির ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31