IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার
Home >> প্রবাস >> ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ ইরানের

ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রাতে এক খবরে দাবি করে, তারা ভিয়েনা সংলাপের চূড়ান্ত চুক্তির ২০ পৃষ্ঠা সম্বলিত খসড়া হাতে পেয়েছে। ওই চুক্তিতে উভয় পক্ষ কি কি পদক্ষেপ নেবে তা রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে এবং বার্তা সংস্থাটি তার কয়েকটি উল্লেখও করেছে।

এটি দাবি করেছে, প্রাথমিকভাবে ইরানে আটক কয়েকজন মার্কিন বন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের ৫০০ কোটি ডলার অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হবে।

খাতিবজাদে এ ধরনের গুজব নিয়ে খবর রচনা করাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ কাজ হিসেবে অভিহিত করে বলেন, ভিয়েনা সংলাপ যত সামনের দিকে অগ্রসর হবে ততই এ ধরনের গুজব প্রকাশের পরিমাণ বেড়ে যাবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31