IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন
Home >> প্রবাস >> সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে : কাজেম

সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে : কাজেম

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে, তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও-র প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

ইরানি বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারি কাজেম গরিবাবাদি এ কথা বলেছেন।

তিনি বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থন যেমন সংকট তৈরি করেছিল, তেমনি এমকেও-র প্রতি সর্মথন ইউরোপের জন্য হিতে বিপরীত হবে।

শুক্রবার ইউরোপীয় পার্লামেন্ট এমকেও-কে রাজনৈতিক বিরোধী শক্তি উল্লেখ করে তার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এই পদক্ষেপের সরাসরি নিন্দা করেছেন কাজেম গরিবাবাদি।

তিনি বলেন, ইউরোপীয় সংসদ তাদের রাজনৈতিক স্বার্থে যে নীতি অনুসরণ করছে এবং এমকেও-র ন্যক্কারজনক অপরাধযজ্ঞের ব্যাপারে যে অন্ধ নীতি গ্রহণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক।
ফ্রান্সের এলিসি প্রাসাদ

ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর পশ্চিমা মদদে বিপ্লব-বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানে জঘন্যতম বর্বরতা চালায় এবং কমপক্ষে ১২ হাজার নিরপরাধ বেসামরিক ইরানি নাগরিককে হত্যা করেছে। এই গোষ্ঠী দেশের বাইরে থেকে এখনো তাদের ঘৃণ্য অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে।

কাজেম গরিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর জানা উচিত যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চার হাজার সদস্য ছিল ইউরোপীয় নাগরিক এবং তারা ইউরোপের জন্য চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছিল। ঠিক একইভাবে এমকেও-র প্রতি সমর্থনের জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

কাজেম গরিবাবাদি সুস্পষ্ট করে বলেন, এমকেও-র প্রতি সবচেয়ে ঘৃণ্য সমর্থন দিয়েছে আমেরিকা এবং ফ্রান্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31