IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওহাইওতে ট্রাম্প জয়ী

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওহাইওতে ট্রাম্প জয়ী

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য ওহাইওতে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এই রাজ্য থেকে ৮ শতাংশ বেশি ভোটে জয়ী হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহাইও। এখানে ১৮টি ডেলিগেট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য হয়ে আছে এটি।

অন্তত ১৪টি নির্বাচনে হোয়াইট হাউস জয়ীকে হবে, তা নির্ধারণ করে দিয়েছে এই রাজ্য।

এদিকে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র ফ্লোরিডায় ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন নর্থ ক্যারোলাইনাসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর ফলের ওপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল আসতে শুরু করেছে। মার্কিন নাগরিকরা নির্বাচনের ফলের অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত ডো বাইডেন ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ১১৬টি।

ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, ওকলাহোমা ও টেনিসিসহ ১৭ রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এসব রাজ্যে জয়ী হয়েছিলেন।-খবর রয়টার্স, এএফপির

আর বাইডেন জয়ী হয়েছেন ১৬ রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটনও রয়েছে। এর আগের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন এসব আসনে জয়ী হয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31