IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেন সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে রুশ বাহিনী

ইউক্রেন সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে রুশ বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেইসাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে। কিয়েভে ইউক্রেনের সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী।

রাজধানীতে, মাইডান স্কয়ারের কাছে একটি বড় ধরণের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিয়েভের উপর গোলা হামলার শব্দ এতোটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছেন যে, তারা বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী শনিবার ভোরে একটি ফেসবুক পোস্টে বলেছে যে, শহরের একটি প্রধান সড়কে তাদের তৈরী ঘাঁটির কাছে রাশিয়ান বাহিনী আসলে সেই বাহিনীকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান বাহিনী চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেয়ার। সেই সঙ্গে তারা দেশটির বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়া কিয়েভে ‘ঝড়’ তোলার চেষ্টা করবেন। নগর সরকারও আহ্বান জানিয়ে বলেছিলো, রাস্তায় সংঘর্ষ চলছে তাই যেনো সকলে ঘরের ভেতরে থাকে।

ইন্টারফ্যাক্স-ইউক্রেনের একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, ইউক্রেনের সরকার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, লোকেরা যেনো আশ্রয়কেন্দ্রে থাকে এবং যদি বাড়িতে থাকে তবে যেনো জানালা থেকে দূরে থাকে।

তবে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ ইউক্রেনের একটি নিউজ সাইট কে বলেছেন, পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ড্যানিলভ আরো বলেন, “আমরা সমস্ত উপায় ব্যবহার করে বিরোধী সেনাদের থামিয়ে দিচ্ছি এবং সেনাবাহিনীর সৈনিক এবং নাগরিকরা কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।”

শনিবারের প্রথম দিকে, ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ড কিয়েভের দক্ষিণ-পশ্চিমে ভাসিলকিভ বিমান ঘাঁটির কাছে ভারী লড়াই হয়ে যাওয়ার কথা জানিয়েছে এবং এটিও জানিয়েছে যে তারা রাশিয়ান প্যারাট্রুপারদের দ্বারা আক্রমণের স্বীকার হয়েছিলো।

আবার এমটিও দাবি করেছে যে, তাদের একজন যোদ্ধা একটি রাশিয়ান বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31