IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের সাকিবের রাজত্ব

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের সাকিবের রাজত্ব

ধূমকেতু নিউজ ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞায় যাওয়ার আগে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে ছিল তার। নিষেধাজ্ঞামুক্ত হয়ে আবারও ফিরে পেলেন নিজের হারানো জায়গা। ফের শীর্ষে উঠে গেলেন সাবেক এই টাইগার অধিনায়ক।

আজ বুধবার দুপুরে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে রাজত্ব করছেন সাকিব। দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩০১ পয়েন্ট।

সেরা দশের বাকিরা হলেন- ক্রিস ওকস, বেন স্টোকস, ইমাদ ওয়াসিম, কলিন ডি গ্র্যান্ডহোম, রশিদ খান, মিচেল সান্টনার, রবীন্দ্র জাদেজা এবং শন উইলিয়ামস।

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে সাকিবকে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপেবর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এই এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের।

উল্লখ্য, ম্যাচ ফিক্সংয়ের প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের ২৯ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সে সময় কেটে যাওয়ায় বর্তমানে মুক্ত এই অলরাউন্ডার। ইতোমধ্যে দেশে ফেরারও প্রস্তুতি নিয়েছেন সাকিব।

এদিকে, আপাতত আন্তর্জাতিক কোনও সিরিজ না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণ করবেন তিনি। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রাখবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ঢাকায় পা রেখেই অনুশীলন শুরু করেছেন সাকিব।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (৪ নভেম্বর ২০২০ আপডেট)

১/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং
২/ মোহাম্মদ নাবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং
৩/ ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং
৪/ বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং
৫/ ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং
৬/ কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং
৭/ রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং
৮/ মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং
৯/ রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং
১০/ শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31