ধূমকেতু প্রতিবেদক : জমকালো আয়োজনে রোটারি ক্লাবের ১১৭তম জন্মদিন পালন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে রোববার ও শনিবার রাজশাহীর পদ্মা ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
সেখানে (সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপুল- ঝঈঊচ, নওহাটা, রাজশাহী) ৫০ টি ফলজ বৃক্ষ রোপন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব রোটারীয়ান প্রফেসর. ড. শামসুল আলম, রোটারীয়ান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, রোটারীয়ান এম.এ. মান্নান খান, রোটারীয়ান আব্দুর রাজ্জাক, রোটারীয়ান একরাম হোসেন প্রমুখ।
রোটরীর ১১৭ তম দিবস উপলক্ষ্যে কোভিভ-১৯ সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় অংশীদার হিসেবে রাজশাহী শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ৫০ হাজার কেএন ৯৫ মাস্ক বিতরণ করা হয়।

রাজশাহী সরকারী পিএন গার্লস স্কুল, শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, সরকারী ল্যাবরেটরী স্কুল, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মেডিক্যাল ক্যাম্পাস হাই স্কুল, রাজশাহী বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজিয়েট স্কুল ও শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এ এই মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর আয়োজনে এতিম ও অসহায় শিশুদের মাঝে পিঠা বিতরণ করা হয়।

সরকারী শিশু পরিবার, সেফ হোম, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পিঠা বিতরণ করা হয়।



