ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, পবা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী।
আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।
শনিবার বিকেলে নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।


