IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে রাশিয়ার হামলার ১১ দিনে বাস্তুচ্যুত প্রায় ১৫ লাখ

ইউক্রেনে রাশিয়ার হামলার ১১ দিনে বাস্তুচ্যুত প্রায় ১৫ লাখ


ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো ১১তম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১০ দিন ধরে। এর মাঝে রোববার (৬ মার্চ) পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) রাশিয়া ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডোর চালু করা হয়। তা সত্ত্বেও ইউক্রেনে হামলা অব্যাহত রাখে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাইছেন বারবার। তবে যুক্তরাষ্ট্রসহ সমমনা রাষ্ট্রগুলো রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও তা পাত্তাই দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো এবং কিয়েভের যুদ্ধবিরতি পরিকল্পনা ভেসতে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে। যেখানে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর দিয়ে রাশিয়ার সেনাদের দ্বারা অবরুদ্ধ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মত হয় দুদেশ। তবে জানা গেছে, সোমবার আরেক দফা আলোচনায় বসতে পারে দেশ দুটির প্রতিনিধিরা।

শনিবার (৫ মার্চ) রাতে টেলিভিশন ভাষণে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকার জনগণকে আক্রমণে যেতে এবং লড়াই করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ঘর থেকে বের হতে হবে, শত্রুদের তাড়াতে হবে। তিনি ইউক্রেনীয় জাতিকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পুনর্ব্যক্ত করেছিলেন যে তিনি একটি নিরপেক্ষ ইউক্রেন চান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, তিনি আগামী দিনে ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহের আশা করছেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার সতর্কতা দিয়ে বলেছেন, আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার ওপর। তা ছাড়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য বাইডেন ১০ বিলিয়ন ডলার ফান্ডিং করার কথা বলেছেন। ওয়াশিংটন ইউক্রেনকে ফাইটার জেট দিতে পোল্যান্ডের সঙ্গে কথাও বলেছে, এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের এক মুখপাত্র।

শনিবার (৫ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট এয়ারক্র্যাফটও চেয়েছেন, ইউরোপীয় জোটের কাছে। তিনি রাশিয়ার ভিসা, মাস্টারকার্ডের ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে ৩০ মিনিট ধরে কথা বলেছেন। পরে টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর ৩ মার্চ পর্যন্ত ইউক্রেনে ২৪৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৫৫৩ জন। ১২ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু তাই নয় দেশের অভ্যন্তরেও স্থানান্তরিত এক লাখ ৬০ হাজারের মতো ইউক্রেনীয়।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31