ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার জিওলমারী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সে রাজশাহী নগরীর এমাজ উদ্দীনের ছেলে রিকশা চালক ইসমাইল হোসেন (৪০)।
জানা যায়, গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়িহাট-কাঁকন হাট সংযোগ সড়কে রিক্সা যোগে যাত্রী নিয়ে মালমপাড়ার দিক থেকে রাজাবাড়ী অভিমুখে যাওয়ার সময় জিওলমারী মোড়ে কাকঁন হাট অভিমুখী বালু বোঝাই ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রিকশা চালক ইসমাইলের ট্রাক্টর এর চাকার নিচে পিষ্ট হয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবকিছু জেনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান।


