IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমি
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে

রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়া হামলা করার পর এবার রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে স্থানীয় বাজারে তেল-গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এ পরিকল্পনায় সমর্থন রয়েছেন বেশিরভাগ মার্কিন রাজনৈতিকের।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রুশ তেল আমদানি নিষিদ্ধের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবেই নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা অনেক বেশি।

এছাড়া যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে যাচ্ছে বলে বিবিসি জানাচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আরো পরের দিকে একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে – আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

এদিকে বৃহৎ তেল কোম্পানি শেল বলছে, গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলের একটি চালান কেনার জন্য তারা দুঃখিত।

এক বিবৃতিতে শেল বলেছে, রুশ অশোধিত তেল কেনার ‘সিদ্ধান্তটি ভুল ছিল।’

কোম্পানিটি আরো বলছে, তারা রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে এবং রাশিয়ায় তাদের সার্ভিস স্টেশন ও বিমানের জ্বালানি ও লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রমও থামিয়ে দেবে। রাশিয়ার সাথে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

তবে এর আগে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে রেখেছিলো, তেল রপ্তানি নিষিদ্ধ হলে তারা পশ্চিমা বিশ্বে গ্যাস রপ্তানি বন্ধ করে দেবে। মস্কো ভালোভাবেই জানে, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপ রুশ অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে।

অবশ্য ইউক্রেন শুরু থেকেই রাশিয়ার তেল-গ্যাস আমদানি নিষিদ্ধ করতে পশ্চিমা মিত্রদের প্রতি অনুরোধ জানিয়ে আসছে। তাদের এ দাবি মেনে নিলে বিশ্ববাজারে জ্বালানি তেল-গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সোমবার একপর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১৩৯ ডলারে পৌঁছেছিলো। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তেলের দাম সর্বকালের সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিবিসির প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে রুশ তেল নিষিদ্ধের ঘোষণা দিতে পারেন বাইডেন। হোয়াইট হাউজ তেল নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত না করলেও তারা জানিয়েছে, এদিন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31