IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ুন

দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ুন

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল সাবেক শীর্ষ প্রসিকিউটর ইয়ুন সুক ইওল। নির্বাচনে তিনি পরাজিত করেন তার প্রধান উদারপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী লি জে মিয়ুংকে।

খবর অনুযায়ী, ৯৮ শতাংশের বেশি ব্যালট গণনায় দেখা গেছে ইয়ুন ৪৮ দশমিক ৬ শতাংশ এবং মিয়ুং ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এবারের নির্বাচন দেশটির সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই করা প্রেসিডেন্ট নির্বাচনগুলোর মধ্যে একটি বলেই ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) জানানো এক প্রতিক্রিয়ায় ইয়ুন সুক ইওল বলেছেন, এই জয় জনগণের মহান বিজয়। তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, আমাদের প্রতিযোগিতা আপাতত শেষ। আমাদেরকে এখন হাত মেলাতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে ঐকবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বর্তমান শাসক দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে মিয়ুং নির্বাচনের আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করেছিলেন। একইসঙ্গে বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারও করেছিলেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের আগে ইয়ুন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছিলেন। আর উত্তর কোরিয়ার ব্যাপারে শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31