IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই’

‘আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না।

তিনি আরও বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে; কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেয়া হবে না।

তিনি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অভিযোগ করেন। ভিয়েনা সংলাপে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ইইউ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিয়েনা সংলাপে প্রতিদিন নতুন নতুন দাবি তুলে ধরছে। তারা এক্ষেত্রে মার্কিন জনমতের অজুহাত তুলে ধরছে। কিন্তু জনমতের কথা যদি বলতে হয় তাহলে ইরানেও আমরা জনমতের চাপের মুখে রয়েছি এবং এদেশের জনগণ তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহাল রেখেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।

এ সময় বোরেল বলেন, ভিয়েনা সংলাপ এখন একটি স্পর্শকাতর অবস্থানে রয়েছে; কাজেই এখন আমেরিকা ও ইরান উভয়ের উচিত ছাড় দেয়ার মানসিকতা প্রদর্শন করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা বৈঠক চলছে। এতে আমেরিকা পরোক্ষভাবে অংশ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও কার্যত তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বহাল রেখেছেন।

তবে ভিয়েনা সংলাপের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, শিগগিরই এই সংলাপ থেকে একটি ফল বেরিয়ে আসতে এবং একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31