IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরায়েলে হামলায় নিহত ৪

ইসরায়েলে হামলায় নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি শপিং সেন্টারে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। আহত হওয়া ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইসরায়েলের পুলিশ প্রশাসন জানায়, দেশটির বীরশেবা শহরে বিগ শপিং সেন্টারের বাইরে একজন হামলাকারী ছুরি নিয়ে অন্যদের ওপর হামলা করলে ছরিকাঘাতে তিনজন নিহত হয়। এরপর গাড়ি চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে ওই হামলাকারী। পরে এক বাসচালকের গুলিতে ওই হামলাকারী নিহত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। এই হামলা গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে মারাত্মক হামলা এবং গত এক সপ্তাহের ভেতরেই তৃতীয় হামলা এটি।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট জানিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম মোহাম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বীরশেবা শহর থেকে প্রায় ১২ মাইল (১৯ কিলোমিটার) পূর্বের বেদুইন শহর হুরার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আলকিয়ান একজন ইসরায়েলি আরব। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করায় আলকিয়ানকে ২০১৫ সালে একবার গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিচারে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ শেষে ২০১৯ সালে কারাগার থেকে মুক্তি পান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31