IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন বৈঠক

ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে গতকাল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে নতুন করে আলোচনা হয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান ডেভিড আরাখামিয়া ওই বৈঠকের পর বলেছেন: ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হবার পথ কেউ আটকাতে পারবে না।

তিনি বলেন উভয় পক্ষে এখন পর্যন্ত কোন চুক্তিতে উপনীত হয় নি। ইউক্রেনীয় পক্ষও রাশিয়ার কাছ থেকে কোন নিশ্চিয়তা পায় নি। রাশিয়ার সাথে যে-কোনো চুক্তি হলে ইউক্রেন গণভোটের আয়োজন করবে বলেও তিনি ঘোষণা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য মঙ্গলবার রাতে বলেছেন: রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইতিবাচক কিছু বার্তা রয়েছে। তবে তিনি বলেছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না। ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবারের আলোচনার পর মস্কো বলেছে, তারা উত্তর ইউক্রেনে সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমাবে। যদিও পেন্টাগন রাশিয়ার ওই বক্তব্য মেনে নেয় নি। আমেরিকা বলেছে রাশিয়ার পিছু হটার কোনো লক্ষণই তারা দেখছে না।

ইস্তাম্বুল আলোচনায় দুটি ইস্যু গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। অ্যাক, ইউক্রেন নিরপেক্ষ থাকবে এবং ন্যাটোর অন্তর্ভুক্ত হবে না-এ বিষয়টি। দুই, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার বিষয়। এ বিষয়টি রাশিয়াও মেনে নিয়েছে। জেলেনস্কি তার আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন তিনি মস্কোর সাথে শান্তি প্রক্রিয়ায় তার দাবি থেকে পিছিয়ে যেতে প্রস্তুত রয়েছেন। পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে নিরপেক্ষ অবস্থান নিতে প্রস্তুত তাঁর দেশ।

২০১৪ সালের পট পরিবর্তনের পর ইউক্রেনে পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়। তারই পরিপ্রেক্ষিতে ইউক্রেন পশ্চিমা ব্লকের সাথে একীভূত হওয়ার জন্য বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের সংবিধান সংশোধন করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনের সাথে সুর মিলিয়ে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন করে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তর্ভুক্তির ব্যাপারে ই.ইউ’র সদস্য দেশগুলোর মাঝে মতৈক্য হয় নি।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পরপরই প্রেসিডেন্ট জেলেনস্কি জরুরি ভিত্তিতে কিয়েভকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানান। কিন্তু ওই আবেদনে কার্যকর সাড়া পায় নি ইউক্রেন। এর পেছনে রয়েছে ই.ইউ’র গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের বিরোধিতা। তাছাড়া ইউক্রেন এখন আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির দিক থেকে ইউরোপের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ। এসব কারণে দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের সম্ভাবনা খুবই কম।

এছাড়াও, সদস্যপদ চাওয়া দেশগুলির জন্য ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলির মধ্যে একটি হল তার প্রতিবেশী দেশের সাথে আঞ্চলিক এবং সীমান্ত বিরোধের নিষ্পত্তি। এই প্রক্রিয়াটি যেহেতু খুব দীর্ঘ, তাই রাশিয়া এ বিষয়ে তেমন কোনো স্পর্শকাতরতা দেখায় নি। রাশিয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ না থাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31