IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী তানোরে প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী তানোরে প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর তানোরে প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরের দিকে ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত প্রকাশের চাচা উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের বাসিন্দা বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রাণী (৩৫), চাচাতো ভাই সুবোধ সিং (১৮) এবং অঞ্জলী রাণীর পরকীয়া প্রেমিক নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাদাপুর খরিবাড়ি এলাকার বাদল মণ্ডল (৪৫)। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে তিনি বলেন, ২০২১ সালের ২৮ এপ্রিল রাতে প্রকাশ সিং তানোরের কলমা ইউনিয়নের এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্জন রাস্তায় খুন হন। পরের দিন সকালে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রকাশ ওই গ্রামের নির্মল সিংয়ের ছেলে। রাজশাহী নগরীর মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নবরূপের কর্মী ছিলেন প্রকাশ। লকডাউনে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

এ ঘটনায় ২৯ এপ্রিল সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের বাবা নির্মল সিং। পরে মামলার প্রধান আসামিসহ খুনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন- বিমল সিংয়ের স্ত্রী অঞ্জলী রাণীর সঙ্গে তিন বছর ধরে পরকীয়া চলছিল পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার সাদাপুর খড়িবাড়ি এলাকার রাজমিস্ত্রি বাদল মণ্ডলের। স্বামীর অবর্তমানে প্রায় বাদলের সঙ্গে শারীরিক সর্ম্পকে লিপ্ত হতেন অঞ্জলী। তবে লকডাউনে বাড়িতে অবস্থানকালীন প্রকাশ চাচির পরকীয়ার বিষয়টি জেনে যায়। জানাজানির শঙ্কায় চাচি অঞ্জলী ও তার পরকীয়া প্রেমিক বাদল প্রকাশকে খুন করার পরিকল্পনা করেন। অঞ্জলী এই পরিকল্পনায় যুক্ত করেন স্বামী ও বড় ছেলেকে।

এরপর ২৮ এপ্রিল দিনগত রাতে কৌশলে বিমল ও তার ছেলে সুবোধ প্রকাশকে এনায়েতপুর চোরখৈর ফসলি মাঠের নির্জন রাস্তার ধারে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বাদল ও অঞ্জলী। পরে চারজন প্রকাশকে গলা কেটে হত্যা করে। আদালতে আসিমিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রোববার মামলার রায় ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ