IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

রাজশাহীতে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর লক্ষ্মীপুরে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন এর ৪০৩ নম্বর রুম থেকে রাত ১১টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি নাটোর সদর থানার নারায়নপুর গ্রামের তসির প্রামানিকের মেয়ে। তবে হোটেলের রেজিস্টারে ওই নারীর নাম জুলেখা (২৩) ও ছেলের নাম মিজান (২৭) লেখা রয়েছে। এছাড়াও দুইজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ করা হয়েছে।

তবে ওই নারীর ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। সেখান থেকে নারীটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। জয়নব বেগম রোববার সকাল ১০টার দিকে এক ছেলের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করেছে।

নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১ টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষীপুর হোটেলে হ্যাভেনের একটি কক্ষে নারীর লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই তার লাশ উদ্ধার করেন। এর পর সিআইডি সুরুতহাল তৈরী করার পর পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ওসি বলেন, নিহত নারীর লাশ কক্ষের খাটের উপর পড়ে ছিল। তবে পয়ের কিছু অংশ ঝুলে ছিল খাটের নিচে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। এর পর তারা পুলিশকে খবর দেন।

ওসি মিজান আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ রয়েছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লিখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়নপুর এলাকার তসির প্রামানিকের মেয়ে। মিজান নাম ব্যবহারকারি ওই ছেলেকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news