ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রনি হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলাও করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আসামি রনির বাড়ি নগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় এলাকায়।


