ধূমকেতু প্রতিবেদক, বাঘা : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত আম ব্যাসায়ী হজরত আলী (৪৫)। আহতের ৪দিন পর শুক্রবার (২০মে) রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। হজরত আলী বাঘা উপজেলার মনিগ্রাম ইউপির সৈদপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
শুক্রবার বিকেলে এলাকার গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
হজরত আলীর বড় ছেলে লিটন আলী জানান, গত মঙ্গলবার দুপুরে অটো ভ্যান যোগে আম নিয়ে বাঘা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। এসময় বাঘা-লালপুর সড়কের পাইকপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে বাঘা গামী যাত্রীবাহি সুপার সনি পরিবহন, পাশ দিয়ে চলার সময় ধাক্কা দিলে, ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান হজরত আলী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, শুক্রবার বাদ আসর জানাযা নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে।


