IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ডলারের বিপরীতে এখনও শক্তিশালী বাংলাদেশী টাকা

ডলারের বিপরীতে এখনও শক্তিশালী বাংলাদেশী টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় সবচেয়ে কম মূল্য হারিয়েছে বাংলাদেশি টাকা। তবুও ডলার নিয়ে চলছে শোরগোল। রপ্তানি বাণিজ্যে গতি বাড়ানোর পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স উৎসাহিত করতে টাকার যৌক্তিক অবমূল্যায়নের পক্ষে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।

মার্কিন ডলারের বিপরীতে এখনও যথেষ্ট শক্তিশালী বাংলাদেশী মুদ্রা। এক বছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম মূল্যমান হারিয়েছে টাকা। তবুও দেশে ডলার ও রিজার্ভ নিয়ে চলছে শোরগোল।

মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির উন্নতিতে চিকিৎসা ও পর্যটন ভিসায় বিপুলসংখ্যক মানুষ বিদেশে যাচ্ছেন, এতে ডলারের চাহিদা বাড়ছে। তবে খোলাবাজারে কোনো কারসাজি হচ্ছে কিনা খতিয়ে দেখার পরামর্শ তাদের।

ব্যবসায়ীরা জানান, “একদিনে চার-পাঁচ টাকা বাড়ে, এই হারে মূল্যবৃদ্ধিতে অবশ্যই সিন্ডিকেটের কারসাজি আছে।”

এদিকে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে উর্ধ্বমুখী বিশ্ববাজার। জ্বালানি, শিল্পের কাঁচামাল ও অন্যান্য পণ্যের আমদানি হঠাৎ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের চাহিদা ও দাম বেড়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবিবি ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ক্যাপল মেশিনের ইম্পোর্ট বেড়েছে প্রায় ৫০ শতাংশের মতো, ইন্ডাস্ট্রিয়াল কাঁচামালেরও আমদানি বেড়েছে। যে লেবেলে ইম্পোর্টটা বাড়ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি প্রাইজ বেড়ে গেছে।”

সিপিডি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “রেমিটেন্সের ক্ষেত্রে আড়াই শতাংশ ক্যাশ ইন্সেনটিভ দেওয়া হচ্ছে। যদি ফর্মাল চ্যানেলে বৈদেশিক মুদ্রা উৎসাহিত করতে চাই তাহলে একটা অপশন হতে পারে যে, এই ক্যাশ ইন্সেনটিভের পরিমাণ যদি কিছুটা বাড়ান যায়।”

কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ ও বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করার সরকারি পদক্ষেপকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে টাকার যৌক্তিক অবমূল্যায়নের পক্ষে তারা। পাশাপাশি বিদেশগামীদের ডলার বহনের সীমা কমিয়ে দেয়ারও পরামর্শ তাদের।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “কোন ধরনের ডিক্লারেশন ছাড়াই ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার ঘোষণা সেটাকেও কমিয়ে যদি আগের মত ৫ হাজার ডলার বা তার নীচে রাখা যায় তাহলে সেটার মাধ্যমেও ডলার ব্যবহারে স্থিতিশীল ভূমিকা রাখা যেতে পারে।”

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “কার্ব মার্কেট ও ফর্মাল মার্কেটের পার্থক্যটা যে পর্যায়ে আছে তাতে করে রেমিট্যান্সটা ইনফর্মালী চলে যাওয়ার দিকটা দেখতে পাচ্ছি।”

সিপিডি গবেষণা পরিচালক বলেন, “এখন যে জায়গায় এক্সচেঞ্জটা ধরে রাখা আছে, এটিকে আরও কিছু অবমূল্যায়িত করে ৯০ টাকার কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিনা সেটাও কেন্দ্রীয় ব্যাংক চিন্তা করে দেখতে পারে।”

গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমেছে ৩.৩৫ শতাংশ। অন্যদিকে, ভারতীয় রূপীর মান কমেছে ৬.১১ শতাংশ, পাকিস্তানের ২০.৭৪ শতাংশ এবং নেপালি রূপী দর হারায় ৫.৮৩ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছে, রিজার্ভ নিয়ে শঙ্কা নেই। তবে প্রকল্প বাস্তবায়নে দাতা সংস্থাগুলোর কাছ থেকে সহজশর্তে দীর্ঘমেয়াদী ঋণগ্রহণের পরামর্শ তাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930